News71.com
 International
 27 Apr 18, 03:26 AM
 157           
 0
 27 Apr 18, 03:26 AM

বিরতিহীনভাবে আকাশে ২০ ঘণ্টা উড়বে ‘সিঙ্গাপুর এয়ারলাইন্সের’ বিশ্বের দীর্ঘতম ননস্টপ ফ্লাইট।  

বিরতিহীনভাবে আকাশে ২০ ঘণ্টা উড়বে ‘সিঙ্গাপুর এয়ারলাইন্সের’ বিশ্বের দীর্ঘতম ননস্টপ ফ্লাইট।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুর এয়ারলাইন্সের নতুন এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর(আল্ট্রা লং রেঞ্জে) হতে চলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ননস্টপ ফ্লাইট। সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক। বিরতিহীনভাবে আকাশে ২০ ঘণ্টা। চলতি বছরের শেষের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্লাইটটি। এরইমধ্যে চলতি মাসের গত ২৩ এপ্রিল সোমবার পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করেছে। চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে ১০০টি বিজনেস শ্রেণির আসন নিয়ে ২০১৩ সালে সেবা দিতে অকার্যকর প্রমাণিত হওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইটটি বাতিল করেছিল। চলতি মাসের ২৩ এপ্রিল বিমানটি ফ্রান্সে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করেছে। পরীক্ষামূলক উড্ডয়নে ৫ ঘণ্টা আকাশে ছিল এই এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর। এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর র মধ্যমে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিশ্বের দীর্ঘতম ননস্টপ এয়ার রুটে নিজেদের হারানো মুকুটটি পুনরুদ্ধার করবে।

এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে ২০০৭ সালে এয়ারবাস এ৩৮০ প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গো চুন পং বলেন, এটা আমাদের জন্য সম্মানের কারণ বিশ্বের প্রথম এই মনোমুগ্ধকর বিমানটি আমরাই সবার আগে পেলাম। ৭৮৭-১০ সত্যিই প্রকৌশল আর শিল্পের এক সেরা উদাহরণ। আমাদের বিমান সংস্থার পরিসর আরও বড় করার যে পরিকল্পনা আমরা নিয়েছি, তাতে এই বিমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। এটি আমাদের পরিধি ও সেবাকে আরও বাড়াবে, শক্তিশালী করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন