News71.com
 International
 27 Apr 18, 01:28 AM
 187           
 0
 27 Apr 18, 01:28 AM

জুলাইয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জুলাইয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ জুলাই ব্রিটেন সফর করবেন। ট্রাম্প তার সফরকালে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিবৃতিতে আরও বলা হয়, এই সফরের বিস্তারিত বিবরণ নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে। উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী থেরেসা মে ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনিই ছিলেন ওয়াশিংটন সফরে যাওয়া প্রথম বিশ্বনেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন