News71.com
 International
 27 Apr 18, 04:12 AM
 187           
 0
 27 Apr 18, 04:12 AM

অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্কঃ তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৫মিনিটে সিডনি ইন্টারন্যাশনাল এয়াপোর্টে পৌঁছান। সেখান থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এ্যাতিফেত জাহজাগারকে মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ দেয়া হবে। বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী-সংক্রান্ত এটি বাৎসরিক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে,আজ শুক্রবার সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) তারা এই এওয়ার্ড গ্রহণ করবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হচ্ছে।

সিডনিতে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন তিনি। পরের দিন তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন