News71.com
 International
 27 Apr 18, 12:23 PM
 218           
 0
 27 Apr 18, 12:23 PM

ফের অক্সফোর্ডকে পেছনে ফেলে সেরার মুকুট পেল ক্যামব্রিজ।।

ফের অক্সফোর্ডকে পেছনে ফেলে সেরার মুকুট পেল ক্যামব্রিজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর র্যা ঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব নিয়ে চলে তীব্র প্রতিযোগিতা। তবে সম্প্রতি সময়ে সেই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্যামব্রিজ। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডকে হারিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এটিই প্রথমবার নয়, অক্সফোর্ডকে এ নিয়ে পরপর অষ্টমবারের মতো হারাল ক্যামব্রিজ। এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অব ইকনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে,র্যা ঙ্কিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যামফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের। এর আগে এটি ৭৩ নম্বরে ছিল আর এবার এক লাফে ওঠে এসেছে ৩২ নম্বরে।

বিশ্ববিদ্যালয়গুলোর ১০টি বিষয়কে বিবেচনা করে দ্য কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র্যা ঙ্কিং করা হয়েছে- যার মধ্যে রয়েছে গবেষণা,শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যতের মতো বিষয়গুলো। এ প্রসঙ্গে গাইডের চেয়ারম্যান ড. বার্নার্ড কিংস্টন বলেছেন,সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে। কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে। যেমন গবেষণার মানে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অব ইকনোমিকস কিছুটা এগিয়েই ছিল। মিস্টার কিংস্টন আরও বলেন,যুক্তরাজ্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় আছে- যারা বিশ্বমানে বিবেচিত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন