News71.com
 International
 26 Apr 18, 07:35 AM
 200           
 0
 26 Apr 18, 07:35 AM

তুষারপাতের কারণে ইসরায়েল-ফিলিস্তিনে আকস্মিক বন্যা,নিহত ২।।

তুষারপাতের কারণে ইসরায়েল-ফিলিস্তিনে আকস্মিক বন্যা,নিহত ২।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুষারপাতের কারণে আকস্মিকভাবে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের বেশ কিছু অঞ্চল। এতে করে অন্তত দু’জন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের নাজেভ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। পশ্চিমতীরে নিহত হয়েছে ১৭ বছর বয়সী এক তরুণী। জানা গেছে,নিহত কিশোরের বাড়ির তিন কিলোমিটার এলাকা বন্যায় ভেসে গেছে। অপরদিকে ফিলিস্তিনের ওই কিশোরী বন্যার পানিতে ডুবে মারা গেছে। আকস্মিক বন্যায় সিনাই উপত্যকাও প্লাবিত হয়েছে। সেইসঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে জেরুসালেমেও। তেল আভিভের বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন