News71.com
 International
 26 Apr 18, 01:16 AM
 211           
 0
 26 Apr 18, 01:16 AM

সামরিক ডিমার্কেশন লাইনে শুক্রবার মুন ও কিমের সাক্ষাত ।। সিউল

সামরিক ডিমার্কেশন লাইনে শুক্রবার মুন ও কিমের সাক্ষাত ।। সিউল

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামীকাল শুক্রবার কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা সামরিক ডিমার্কেশন সীমানা নির্ধারণী লাইনে সাক্ষাত করবেন। আর তাদের এ সাক্ষাতটি রহস্যে ভরা। সিউল একথা জানিয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের প্রধান ইম জং-সিউক জানান, দুই কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটাইজড জোনের এ সুরক্ষিত সীমান্তে মুন তার অতিথিকে শুভেচ্ছা জানাবেন। কোরীয় যুদ্ধের পর এই প্রথম কোন উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ার ভূখ-ে প্রবেশ করতে যাচ্ছেন। ২০০০ ও ২০০৭ সালে পিয়ংইয়ংয়ে সম্মেলনের পর এ ধরণের তৃতীয় সাক্ষাত হবে এটি। কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের প্রাক্কালে দুই কোরিয়ার মধ্যে অতি দ্রুত সম্পর্কের উন্নতি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন