News71.com
 International
 26 Apr 18, 11:28 AM
 165           
 0
 26 Apr 18, 11:28 AM

ভারতে উত্তর প্রদেশের সড়ক দুর্ঘটনায় ১৩ ছাত্রের মৃত্যু।।

ভারতে উত্তর প্রদেশের সড়ক দুর্ঘটনায় ১৩ ছাত্রের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপেক্ষ ১৩ জন স্কুল ছাত্র নিহত হয়েছে। ভারতের উত্তর প্রদেশের কুশীনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ডিভাইন পাবলিক স্কুলের ছাত্র বলে জানা গেছে।খবরে বলা হয়, অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে বাস পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই বেশিরভাগ ছাত্রে মৃত্যু হয়।চলতি মাসের দুর্ঘটনায় স্কুল ছাত্রদের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ১০ এপ্রিল হিমাচল প্রদেশের কাংড়ায় ২৭ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল। ছাত্র বহনকারী বাসটি ১০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন