News71.com
 International
 26 Apr 18, 10:16 AM
 191           
 0
 26 Apr 18, 10:16 AM

ভারত ঘিরে ফেলছে অজুহাতে জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।। ওয়াশিটংন

ভারত ঘিরে ফেলছে অজুহাতে জঙ্গিবাদ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।। ওয়াশিটংন

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার জন্য ভারতকে অজুহাত হিসেবে রাখতে চাইছে পাকিস্তান। ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনটাই বলল ওয়াশিটংন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন,ভারত তাদের ঘিরে ফেলছে,এই বাহানা দেখিয়ে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া জারি রেখেছে পাকিস্তান। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র মিখায়েল অ্যান্টন বলেছেন,আফগানিস্তানে ভারত যা করছে,তা পাকিস্তানের পক্ষে কোনও বিপদই নয়। কারণ,ভারত আফগানিস্তানে সামরিক ঘাঁটি তৈরি করছে না বা সেনাও মোতায়েন করছে না। ভারত এমন কিছু করছে না যাতে পাকিস্তানকে ঘিরে ফেলা হচ্ছে বলে মনে হতে পারে। কিন্তু পাকিস্তান বারবার এই ধরনের অভিযোগ করছে বলেই উল্লেখ করেছেন তিনি। আর এই অভিযোগকে অজুহাত হিসেবে খাড়া করে জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় সমর্থন দিয়ে চলেছে। এর আগে গত মঙ্গলবারই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদকে সরাসরি সমর্থন করার অভিযোগ তুলেছেন তিনি। আফগানিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প জানান,ভারতের সঙ্গে একদিকে যেমন আমেরিকার সম্পর্ক ক্রমশই গভীর হচ্ছে,অন্যদিকে আফগানিস্তানকে সাহায্য করার দিকেও নজর দিচ্ছেন তিনি। ভারতও আফগানিস্তানের বিষয়ে আমেরিকার পাশে দাঁড়াবে এমনই প্রত্যাশার সুরও শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। এর আগেই পাকিস্তানকে সন্ত্রাস নিয়ে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান যাতে সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ নেয় সেই বিষয়েও বার্তা দিয়েছিলেন তিনি। অন্যদিকে,জঙ্গিদলের নেতা সৈয়দ সালাউদ্দিনকে আগেই ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। তার সংগঠন হিজবুল মুজাহিদীনকে ব্ল্যাক লিস্টে ফেলেছে ট্রাম্প প্রশাসন। যদিও পাক অধিকৃত কাশ্মীরে সৈয়দ সালাউদ্দিন ও তার সংগঠনের চলাফেরা অবাধ। এছাড়া পাকিস্তানের জন্য বরাদ্দে কাটছাঁট করেও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন