News71.com
 International
 25 Apr 18, 10:29 AM
 193           
 0
 25 Apr 18, 10:29 AM

উত্তর কোরিয় নেতা কিমের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।

উত্তর কোরিয় নেতা কিমের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথার যুদ্ধ শুরু থেকেই। একে অন্যকে নিয়ে কটু মন্তব্য করতেও ছাড়েননি। তবে সবই হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে। আর এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন উন। সম্মতি দিয়েছেন পারস্পরিক বৈঠকের। আর এতেই বরফ গলতে শুরু করেছে দুই নেতার মধ্যকার সম্পর্কের। এই প্রথমবারের মতো কিমের প্রশংসা করেছেন ট্রাম্প। তা আবার নিজে টুইট করে। গতকাল মঙ্গলবার টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন,আমরা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি এবং সেটা খুব শিগগিরই হবে। আমাদেরকে সরাসরি বলা হয়েছে,তারা যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসতে চায়। আমাদের অনেক ভালো আলোচনা হয়েছে। আমরা যা দেখছি তার ওপর ভিত্তি করে আমি মনে করি,কিম জং উনের সত্যিকারার্থে অনেক খোলা মনের এবং অনেক সম্মানের যোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন