News71.com
 International
 25 Apr 18, 10:28 AM
 197           
 0
 25 Apr 18, 10:28 AM

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত।

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের কোয়েটায় এক ঘণ্টায় পর পর তিন আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত ও আরো আটজন আহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে কোয়েটার বিমানবন্দর সড়কে ওই হামলা হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রন্টিয়ার বাহিনীকে লক্ষ্য করে মিনা গুন্ডি এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটেছে। পাক সেনাবাহিনীর এই গণমাধ্যম শাখা বলছে, ফ্রন্টিয়ার বাহিনীর তল্লাশি চৌকিতে তিন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছে। তবে ফ্রন্টিয়ার বাহিনীর কর্মকর্তাদের চেষ্টায় হামলা ঠেকানো হয়। এতে দুই হামলাকারী মারা গেছে। এছাড়া কোয়েটার বিমানবন্দর এলাকায় পুলিশ ভ্যানে হামলা চালিয়েছে এক আত্মঘাতী। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরো আটজন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন