News71.com
 International
 24 Apr 18, 08:49 AM
 284           
 0
 24 Apr 18, 08:49 AM

সন্ত্রাস মানবতার শত্রু ।। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

সন্ত্রাস মানবতার শত্রু ।। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে সফরে গিয়ে পাকিস্তানকে নাম না করে একহাত নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন,সন্ত্রাস হল মানবতার শত্রু। আর যেসব দেশ সেই সন্ত্রাসে মদত দেয়, তাদের চিহ্নিত করা উচিৎ। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছে সুষমা স্বরাজ সহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফও। সেখানেই সুষমা বলেন, বিশ্বের কয়েকটা জ্বলন্ত সমস্যার মধ্যে অন্যতম গ্লোবাল টেররিজম। কোনও দেশের নাম না করে তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু জঙ্গি মারাই নয়, পাশাপাশি জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে, ভারতীয় ও চীনাদের একে অপরের ভাষা শেখার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি৷ ভারত ও চীনের বন্ধুত্বে হিন্দি ভাষার অবদান সংক্রান্ত বিষয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি৷ যখন দুই বন্ধু পাশাপাশি বসে, তারা কী চায়৷ তারা একে অপরের মনের কথা একে অপরকে বলতে চায়৷ ফিলিংস শেয়ার করে৷ এই কারণেই আমাদের ভাষার দরকার হয়৷ আপনি যখন কথা বলবেন আমার সেটা বোঝার জন্য চিনা ভাষা জিনি উচিত৷ আর যখন আমি কথা বলব, তখন আপনার হিন্দি বোঝার জন্য সেই ভাষা জানা উচিত৷ বলেছেন সুষমা৷ তিনি আরও বলেন, ভারত-চীন সম্পর্ক উন্নতি ঘটাতে ও ব্যবসা বাড়াতে হিন্দি ও চীনা ভাষা শেখা উচিত৷ তাহলে ভারতীয় ও চীনাদের একে অপরের মুখোমুখি হলে কোনও সমস্যা ভোগ করতে হবে না৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন