News71.com
 International
 24 Apr 18, 02:34 AM
 222           
 0
 24 Apr 18, 02:34 AM

ইয়েমেনে ফের সৌদি জোটের হামলা, বিয়ের অনুষ্ঠানে নিহত ২০।।

ইয়েমেনে ফের সৌদি জোটের হামলা, বিয়ের অনুষ্ঠানে নিহত ২০।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে সৌদি জোটের বিমানবাহিনী। এ হামলায় এক বিয়ের অনুষ্ঠানে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। ইয়েমেনের স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে,এটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সাধারণ নাগরিকদের ওপর বিমান হামলা। এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা খালেদ আল-নাধরি জানিয়েছেন,বনি কায়েস জেলার এক বিয়ের অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের ওপর এ হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। তিনি জানান,এ হামলায় বিয়ের কনেও নিহত হয়েছেন। অন্যদিকে জমহুরি হাসপাতালের প্রধান মোহাম্মেদ আল-সামালি জানাচ্ছেন,বিয়ের বরসহ অন্তত ৪৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহবান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হাসপাতালের উপ-প্রধান আলি নাসের আল-আজিব জানিয়েছেন,আহতদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। বোমার খণ্ডাংশে তাদের দেহের ভেতরে আটকে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন