News71.com
 International
 24 Apr 18, 12:52 PM
 192           
 0
 24 Apr 18, 12:52 PM

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ গুরুতর অসুস্থ হয়ে হয়ে হিউস্টন মেথডিস্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। গত রোববার (২২ এপ্রিল) সকালে সিনিয়র বুশকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্পিকার জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন এবং তিনিও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বিবৃতিতে জানানো হয়, সিনিয়র বুশের রক্ত সংক্রমণের ফলে সেপসিস হতে পারে, যা সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের জীবন-হুমকি হতে পারে। হাসপাতালে নেওয়ার আগে থেকেই তিনি গুরুতর অবস্থায় ছিলেন।কয়েক বছর আগে থেকেই তিনি পারকিনসন রোগে ভুগছিলেন, যা তাকে হাঁটতে দিচ্ছিল না। তিনি হুইলচেয়ারে বা স্কুটারের সাহায্যে ঘোরাঘুরি করেন। গত শনিবারেই (২১ এপ্রিল) তিনি তার স্ত্রী সাবেক ফার্স্টলেডি বারবারা বুশকে দাফন করেন। স্ত্রীর মৃত্যুতে তিনি মুষড়ে পড়েন। স্ত্রী মৃত্যুর পরের দিন, সাবেক রাষ্ট্রপতি একটি বিবৃতিতে বলেন, আমি সবসময়ই বিশ্বাস করতাম বারবারা পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন