News71.com
 International
 24 Apr 18, 11:45 AM
 240           
 0
 24 Apr 18, 11:45 AM

কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৯।।

কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলা, নিহত ৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। হামলার ঘটনার পর টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টার অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনার পর হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন