News71.com
 International
 23 Apr 18, 08:00 AM
 210           
 0
 23 Apr 18, 08:00 AM

দুবাইয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ২৫তম অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট।।

দুবাইয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ২৫তম অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট।।

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ২৫তম অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) পর্যটন মেলা।এ মেলায় বাংলাদেশসহ ৬৮টি দেশের ২ হাজার ৯৩৬টি পর্যটন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে প্রসিদ্ধ এ পর্যটন মেলা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) তত্ত্বাবধানে প্রথমবারের মতো ৮টি ট্যুর অপারেটর কোম্পানি এ মেলায় অংশ নিচ্ছে।মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, পর্যটন শুধু মানুষের মাঝে সম্পর্কের উত্তরণই ঘটায় না বরং বিনিয়োগ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, এ ক্ষেত্রে আরবদেশগুলো এবং বাংলাদেশ রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজমকে প্রমোট করার জন্য একসাথে কাজ করতে পারে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধনকালে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিটিবির পরিচালক নিখিল রঞ্জন রায় উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে মন্ত্রী শ্রীলংকা, মরিশাস এবং মালদ্বীপের পর্যটন মন্ত্রীদের সাথে পর্যটন শিল্পের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন এবং তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন