News71.com
 International
 23 Apr 18, 12:01 PM
 209           
 0
 23 Apr 18, 12:01 PM

উত্তর কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটক নিহত।।

উত্তর কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩০ চীনা পর্যটক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ায় সড়ক দুর্ঘটনার কমপক্ষে ৩০ জন পর্যটক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিহত সকলেই টীনের পর্যটক ছিলেন। দুর্ঘটনার শিকার চীনা পর্যটকবাহী বাসটি সেতু থেকে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল রবিবার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সূত্র জানিয়েছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা। সূত্র জানিয়েছে,আজ সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সিজিটিএন শুরুতে এক টুইটবার্তায় নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করেছিল। পরে ওই টুইটটি মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন