
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনীর ১৫দিনের অভিযান শেষ হতেই সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর দিকে অভিযোগের আঙুল তুললেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত । তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর চেষ্টায় জঙ্গি অনুপ্রবেশ পণ্ড করা হয়েছে৷ এবার জঙ্গিরা মরিয়া চেষ্টা চালিয়েছিল৷ পাক সেনাবাহিনীর মদত ছাড়া তা সম্ভব নয়৷।তিনি আরও বলেন, জঙ্গিদের অনুপ্রবেশে সহায়তা করতে সীমান্তের ওপার থেকে একটানা গুলিবর্ষণ করে গিয়েছে পাক সেনা৷ ভারতে নাশকতামূলক কার্যকলাপ চালাতে পাক সেনা ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে বলেও জানান তিনি৷ পরক্ষণেই প্রত্যয়ী সেনা প্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী সেই চেষ্টাও রুখে দেবে৷