News71.com
 International
 22 Apr 18, 12:37 PM
 160           
 0
 22 Apr 18, 12:37 PM

রাসায়নিক হামলা তদন্তে দৌমায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা।।

রাসায়নিক হামলা তদন্তে দৌমায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা।।


আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী দলের বিশেষজ্ঞরা সিরিয়ার দৌমায় পৌঁছেছেন। দুই সপ্তাহ আগে সেখানে রাসায়নিক হামলা হয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করবেন বিশেষজ্ঞরা। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) বিশেষজ্ঞরা সিরিয়ায় আসার এক সপ্তাহ পর আজ শনিবার তাদের দৌমায় নিয়ে যাওয়া হলো। এক টুইট বার্তায় ওপিসিডব্লিউ এর তরফ থেকে জানানো হয়েছে,তাদের বিশেষজ্ঞদল একপ্রান্তে গিয়ে নমুনা সংগ্রহ করছে। পরে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা হবে। বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আজ শনিবার সকালে জানান,ওপিসিডব্লিউ এর বিশেষজ্ঞরা দৌমায় পৌঁছেছেন। ইতোমধ্যেই রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন