News71.com
 International
 22 Apr 18, 12:35 PM
 161           
 0
 22 Apr 18, 12:35 PM

জুনের শেষেই চীন সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জুনের শেষেই চীন সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আন্তর্জাতিক ডেস্কঃ চীন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনের শেষে চীন সফরে যাবেন তিনি। মূলত শিল্প ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্যই মুখ্যমন্ত্রীর এই চীন সফর বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দীর্ঘদিন থেকেই চীনের বিভিন্ন প্রদেশ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণ আসছিল। সেদেশের মোট ৬টি প্রদেশের সরকারের আমন্ত্রণ ছিল মুখ্যমন্ত্রী মমতার কাছে। তবে এই দফায় মাত্র ২টি প্রদেশ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা। যাবে চীনের রাজধানী বেজিং ও হুনান প্রদেশে।


মুখ্যমন্ত্রী মমতার চীন সফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সরকারি ছাড়পত্র মিলেছে সম্প্রতি। এর পরই সফরসূচি চূড়ান্ত করবে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে মোট ৬ জনকে সরকারি অতিথির মর্যাদা দিচ্ছে চীনা সরকার। সফরে শিল্প ও বিনিয়োগ ছাড়াও শিক্ষা সম্মেলনেও যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। ঘুরে দেখতে পারেন খাদ্য প্রক্রিয়াকরণ, যানবাহন ও উত্পাদ শিল্পকেন্দ্রগুলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে চীনে যেতে পারে একটি বাণিজ্য প্রতিনিধিদল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন