News71.com
 International
 22 Apr 18, 12:34 PM
 159           
 0
 22 Apr 18, 12:34 PM

ভারতের মধ্যপ্রদেশে আট মাস বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা।

ভারতের মধ্যপ্রদেশে আট মাস বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা।

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের আসিফার গণধর্ষণের ঘটনায় যখন সারা ভারত উত্তপ্ত ঠিক তখনি মধ্য প্রদেশের ইন্দোর শহরে আট মাস বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, বেলুন বিক্রেতা বাবা-মার সঙ্গে রাস্তায় ঘুমিয়ে ছিল ওই শিশু। শেষ রাতে শিশুটিকে একটি বাণিজ্যিক ভবনের বেজমেন্টে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর এক ব্যবসায়ী বেজমেন্টে গেলে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ২১ বছর বয়সী সুনিল ভেল নামে একজনকে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায় ওই শিশুটিকে কাঁধে করে বেজমেন্টে নিয়ে যায় অভিযুক্ত সুনিল। ধর্ষণের পর তাকে মেঝেতে আছড়ে মেরে ফেলা হয়। সুনিলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন