News71.com
 International
 21 Apr 18, 05:54 AM
 191           
 0
 21 Apr 18, 05:54 AM

জাপানের মাউন্ট ইও পাহাড়ে ২৫০ বছর পর জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি।

জাপানের মাউন্ট ইও পাহাড়ে ২৫০ বছর পর জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ জাপানের মাউন্ট ইও পাহাড়ে ২৫০ বছরের এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠায় হতবাক বৈজ্ঞানিকেরা৷ এরপরেই আশেপাসের এলাকাসহ জায়গাটিকে নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ জাপানের কিরিশিমা পর্বতে রয়েছে এই আগ্নেয়গিরি৷ জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সি র মতে, ১৭৬৮ সালের পর প্রথম এই ঘটনা ঘটল৷ আগ্নেগিরি জেগে ওঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চতুর্দিক৷ এমনিতেই ভৌগোলিক দিক থেকে যথেষ্ট চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে জাপান৷ একে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়৷ ছোট্ট এই দেশে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে৷ আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই মার্চে এই ধরণের একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল, তাও প্রায় সাত বছর পরে৷ কিন্তু ২৫০ বছর পর আগ্নেয়গিরির জেগে ওঠাতে হতচকিত সকলেই৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন