News71.com
 International
 21 Apr 18, 05:53 AM
 183           
 0
 21 Apr 18, 05:53 AM

কিরগিজস্তানে নতুন প্রধানমন্ত্রী হলেন মুখাম্মেদকালি আবিলগাজিয়েভ।

কিরগিজস্তানে নতুন প্রধানমন্ত্রী হলেন মুখাম্মেদকালি আবিলগাজিয়েভ।

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুখাম্মেদকালি আবিলগাজিয়েভের নাম ঘোষণা করেছে দেশটির সংসদ। সাপার ইসাকোভের মন্ত্রিসভা গেল সপ্তাহে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন আবিলগাজিয়েভ। গত বছরের নভেম্বরে কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই পূর্বসূরি আলমাজবেক আতামবায়েভের বিভিন্ন নিয়োগে রদবদল শুরু করেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর মধ্যে দিয়ে সে ধারাই পূর্ণ হলো। কিরগিজস্তানের জনসংখ্যা মাত্র ৬০ লাখ। সাবেক এই সোভিয়েত রাষ্ট্রটিতে একটি রুশ সামরিক ঘাঁটিও রয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পর ভৌগোলিকভাবে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে যে ৫টি দেশ তার মধ্যে কিরগিজস্তানকেই সবচেয়ে বেশি গণতান্ত্রিক বলে মনে করেন অনেক যদিও এই দেশটিই রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অস্থিতিশীল তারপর। সরকারবিরো্ধী আন্দোলনের মুখে ২০০৫ সালে ও ২০১০ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয় তৎকালীন দুই প্রেসিডেন্টকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন