News71.com
 International
 20 Apr 18, 11:41 AM
 153           
 0
 20 Apr 18, 11:41 AM

সন্ত্রাসবাদ ইস্যুতে সকলকে পাকিস্তানের পাশে থাকার ডাক দিয়েছে চীন।

সন্ত্রাসবাদ ইস্যুতে সকলকে পাকিস্তানের পাশে থাকার ডাক দিয়েছে চীন।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেন সফরে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাকিস্তানকে সন্ত্রাস রফতানির কারখানা বলে উল্লেখ করেন তিনি৷ তার ঠিক একদিন পরেই আন্তর্জাতিক মহলকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ডাক দিল চীন৷ আগামী সোমবারই চীন রওনা দিচ্ছেন ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে বেজিং যাচ্ছেন সুষমা৷ ওই বৈঠকে যোগ দেওয়ার কথা পাকিস্তানেরও৷ সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করতে সাংহাই কপোর্রেশনের গোষ্ঠীভুক্ত দেশগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করবে ভারত৷ কিন্তু বৈঠক শুরুর আগে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানের প্রতি চীন নরম মনোভাব দেখানোয় স্বাভাবিকভাবে তা অন্য মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয়৷ জবাবে হুয়া চুং ইয়াং বলেন, এটা ঠিক যে গোটা বিশ্বের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে সন্ত্রাসবাদ৷ সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান অনেক ব্যবস্থা নিয়েছে৷ তারা যা করেছে তাতে আশা করব আন্তর্জাতিক মহল ইসলামাবাদের পাশে থাকবে৷ এবং যথাযথ ব্যবস্থা নিতে পাকিস্তানকে সাহায্য করবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন