News71.com
 International
 19 Apr 18, 04:10 AM
 135           
 0
 19 Apr 18, 04:10 AM

কিউবায় ক্যাস্ত্রো পরিবারের শাসন শেষ ।। নতুন প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল

কিউবায় ক্যাস্ত্রো পরিবারের শাসন শেষ ।। নতুন প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল


আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো ক্যাস্ত্রো পরিবারের বাইরের কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কিউবায়। বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর প্রধান সহযোগী মিগেল ডিয়াজ ক্যানেলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করেছে দেশটির পার্লামেন্ট। ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন। ২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা তার ভাই ফিদেল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রথমবারের মতো কমিউনিস্ট শাসিত কিউবায় তাই কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে। তবে ধারণা করা হচ্ছে পদত্যাগ করলেও শাসন ব্যবস্থায় ভালোই প্রভাব থাকবে রাউলের।

 


রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক গড়ে তা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি দেশের ভিতরেও বেশ কিছু সংস্কার কর্যক্রম শুরু করেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমলেও ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আবার সেটা বাড়তে শুরু করে। আজ বৃহস্পতিবার কিউবার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভোটের ফল বা নতুন প্র্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। ২০২১ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন