News71.com
 International
 18 Apr 18, 11:24 AM
 151           
 0
 18 Apr 18, 11:24 AM

যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে ভয়াবহ দাবানলে নিহত ২।।জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে ভয়াবহ দাবানলে নিহত ২।।জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ওকলাহোমাতে ভয়াবহ দাবানলে ইতোমধ্যেই দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দাবানল আরো ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই এলাকায় ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। গত পাঁচ মাসে সেখানে একেবারেই কম বৃষ্টিপাত হয়েছে। সেখানে দাবানলের ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও সেখানে দাবানলের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে আজ বুধবার পর্যন্ত দাবানলে অন্তত এক লাখ হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আবহাওয়া অনকূলে চলে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন