News71.com
 International
 18 Apr 18, 11:24 AM
 150           
 0
 18 Apr 18, 11:24 AM

ভারতের রাজস্থানে একটি গ্রামে কোন পুরুষেরই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না

ভারতের রাজস্থানে একটি গ্রামে কোন পুরুষেরই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজস্থান প্রদেশের বার্মের জেলার দেরাসর গ্রামের প্রত্যেক পুরুষ দুটি করে বিয়ে করেন। বিষয়টি শুনতে তাজ্জব লাগলেও, এটাই সত্যি। রাজস্থানের বার্মের জেলার দেরাসর গ্রামের প্রত্যেক পুরুষ দুটি করে বিয়ে করেন। এই গ্রামে সব মিলে ৬০০ মানুষ বসবাস করে। সকলেই মুসলিম ধর্মাবলম্বী। ইসলামে বহু বিবাহের প্রচলন রয়েছে। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দুটি স্ত্রী থাকার কারণ কিন্তু অন্য। এর পিছনে রয়েছে একটি বিশ্বাস। সেই বিশ্বাসটি বড়ই অদ্ভুত। এই গ্রামে কারওই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না। এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু বহু কাল ধরে নাকি এমনটিই ঘটে আসছে। তেমনটাই দাবি গ্রামবাসীদের। আশ্চর্যের এখানেই শেষ নয়। প্রথম পক্ষের স্ত্রীদের কিন্তু কোনো ক্ষোভ থাকে না দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে। বরং তারা অত্যান্ত স্নেহে তাদের মানুষ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন