News71.com
 International
 18 Apr 18, 10:24 AM
 145           
 0
 18 Apr 18, 10:24 AM

জম্মু-কাশ্মীরে গণধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।।

জম্মু-কাশ্মীরে গণধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় ৮ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ঘটনাকে বর্বরোচিত ও জঘন্যতম বলেও আখ্যায়িত করেছেন তিনি। ভারতের স্বাধীনতার ৭০ বছরের ইতিহাসে কাঠুয়ার মতো ধর্ষণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। আজ বুধবার জম্মু-কাশ্মীরের কাটরা’য় শ্রী মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের ষষ্টতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন কোবিন্দ। এই ধরনের ঘটনা ঠেকাতে সমাজকে আরও দায়িত্ববান হওয়ারও পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি জানান ‘স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের কোন প্রান্তে এই ধরনের ঘটনা সত্যিই লজ্জাজনক। আমাদের ভাবতে হবে যে আমরা কোন ধরনের সমাজ গড়ে তুলছি। দেশের কোন প্রান্তেই তরুণী বা নারীদের ওপর এই ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে-তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তরুণী বা নারীদের ওপর এই ঘটনা অত্যন্ত জঘন্য ও বর্বরোচিত কাজ। আমি আশা করবো যে শিশু সন্তানদের সুরক্ষিত রাখতে আমরা সকলেই আমাদের যথাযথ দায়িত্ব পালন করবো। রাষ্ট্রপতির পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি সহ বিশিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন