News71.com
 International
 18 Apr 18, 06:29 AM
 176           
 0
 18 Apr 18, 06:29 AM

ভারতের জম্মু কাশ্মির সরকার থেকে পদত্যাগ করছেন বিজেপির সব মন্ত্রী।    

ভারতের জম্মু কাশ্মির সরকার থেকে পদত্যাগ করছেন বিজেপির সব মন্ত্রী।      

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মিরে ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র ৯ মন্ত্রীকে দলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর ফলে সেখানে বিজেপির সঙ্গে জম্মু ও কাশ্মির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-পিডিপি’র কোনও জোট ভাঙ্গার কোনও আশঙ্কা তৈরি হয়নি। কারণ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্ত্রিপরিষদের নতুন মুখ আনতে যাচ্ছে বিজেপি। বিজেপি নেতৃবৃন্দ বলেছেন, দল নতুন ব্যক্তিকে নিয়োগ দিয়ে জম্মু ও কাশ্মিরের জনগণের সেবা করতে চায়। বিজেপির মন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা ও চৌধুরী লাল সিং রাজ্য সরকার থেকে পদত্যাগের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই দুই মন্ত্রী কাঠুয়ায় আট বছরের শিশু আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযু্ক্তদের রক্ষার দাবিতে হিন্দু একতা মঞ্চের মিছিলে যোগ দিয়েছিলেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে তারা পদত্যাগ করেন।

রাজ্য সরকারের শীর্ষ সূত্রের খবর খুব সম্ভবত এপ্রিল মাসের ২০ তারিখে মন্ত্রিপরিষদে রদ-বদল করা হবে। ভাইস প্রেসিডেন্ট অবিনাশ রায় খান্নার সভাপতিত্বে দলের শীর্ষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রটি নিশ্চিত করে বলেন, রাজ্য সরকার থেকে বিজেপির সব মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভায় রদ-বদলের আগেই তারা পদত্যাগ করবেন। কিন্তু তার মানে এই না, বিজেপি সরকার থেকে বের হয়ে আসছে। এই পদত্যাগ বিজেপির দলীয় সংস্কারের অংশ। এটা আমাদের জোট সরকারের গঠনতন্ত্রকে কোনভাবে প্রভাবিত করবে না। জম্মু ও কাশ্মীর সরকারে মুখ্যমন্ত্রীসহ সর্বোচ্চ ২৫ জন মন্ত্রী থাকতে পারবে। এর মধ্যে ১৪জন মন্ত্রী হবেন পিডিপি থেকে। বাকি ৯ জনকে বিজেপি মনোনয়ন দিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন