News71.com
 International
 18 Apr 18, 05:37 AM
 290           
 0
 18 Apr 18, 05:37 AM

মায়ানমারের সেনারা রোহিঙ্গাদের বিতাড়নের হাতিয়ার হিসেবে যৌন নির্যাতন করেছে।।জাতিসংঘের মহাসচিব  

মায়ানমারের সেনারা রোহিঙ্গাদের বিতাড়নের হাতিয়ার হিসেবে যৌন নির্যাতন করেছে।।জাতিসংঘের মহাসচিব   

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারের সেনারা রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের হাতিয়ার হিসেবে যৌন নির্যাতনকে ব্যবহার করেছে। এমনটাই মত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসর। অক্টোবর ২০১৬ থেকে অগস্ট ২০১৭ পর্যন্ত যে ৭ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মায়ানমারের সেনারা তাদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে। মুসলমান মহিলাদের ওপর ওই ভয়াবহ যৌন নির্যাতনকে মায়ানমারের সেনাদের একটি কৌশল বলে মন্তব্য করেছেন গুতেরেস। তিনি আরও বলেন, রোহিঙ্গা মুসলমানরা যাতে নিজেদের ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হয় এবং আর ফিরে আসার চিন্তা না করে সেজন্যই এই কৌশল গ্রহণ করেছে মায়ানমার সেনারা।

শরণার্থীদের প্রথম পরিবার মায়ানমারে ফিরে যাবার পর বলে জানান জাতিসংঘ মহাসচিব গুতেরেসর এই বক্তব্য দেন। গত ২৫ আগস্ট থেকে রাখাইনে মায়ানমারের সেনার হামলায় ৬ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছে। পাশবিক ওই নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ৮ লাখের বেশি রোহিঙ্গা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন