News71.com
 International
 17 Apr 18, 06:55 AM
 206           
 0
 17 Apr 18, 06:55 AM

ভারতের সীদাই সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক।।

ভারতের সীদাই সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সীদাই সীমান্তে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম. জাহিদুর রশিদ। আটকরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) এবং একই গ্রামের ধনু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। এম. জাহিদুর রশিদ বলেন,গতকাল সোমবার গভীর রাতে ওই দুই যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে কাপড় নিয়ে পাচারের জন্য ভারতে যায়। এ সময় ভারতের সীদাই সিমান্তে টহলরত বিএসএফ’র সদস্যরা তাদেরকে আটক করে। তিনি আরও জানান,বিজিবি’র সাথে বিএসএফের কথা হয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশি আইনে শাস্তি নিশ্চিতের চেষ্টাও চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন