
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় লাখো ড্রাইভার, আরোহী ও পথচারী নিহত হন। আর এইসব জীবন রক্ষার্থে ও দুর্ঘটনায় ক্ষতি পুষিয়ে দিতে একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে জাতিসংঘ। এর নাম দেওয়া হবে-ইউএন রোড সেফটি ফান্ড বা জাতিসংঘ সড়ক রক্ষা তহবিল। জাতিসংঘের এই পদক্ষেপকে সময়োচিত একটি স্পর্শকাতর পদক্ষেপ। বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১০ লাখ ৩০ হাজার ড্রাইভার, আরোহী ও পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। এবং এই ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়।
ইউরোপে জাতিসংঘের তথ্য কমিশনের তথ্যানুযায়ী, ওই ট্রাষ্ট ফান্ডের দেড় হাজার ডলার সড়ক দুর্ঘটনায় একজনের জীবন ও ১০ জন গুরুতর আহত ব্যক্তিকে রক্ষায় অবদান রাখবে।আর সড়কের নিরাপত্তায় ৫১ হাজার ডলার বিনিয়োগ হবে। এ বিষয়ে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল আমিনা মোহাম্মদ জানান, এই প্রকল্প সড়ক দুর্ঘটনায় বিশ্বের লাখো মানুষের মুল্যবান জীবন রক্ষার্থে বিশেষ অবদান রাখবে।