
আন্তর্জাতিক দেশকঃ নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালের এই ঘটনাকে ঘিরে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বোমা বিস্ফোরণের ঘটনায় ২ জন মোটরচালক আরোহী জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ এদিকে, ভারতীয় দূতাবাসে এই হামলায় আইএসআই-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা অরুণ কুমার জানিয়েছেন, এই বিস্ফোরণে অফিসের পশ্চিমের প্রাচীর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আজ মঙ্গলবার সকাল ৮.৩০টায় এই বিস্ফোরণ ঘটে৷ সে সময় কেউ অফিসে ছিলেন না বলে জানা গেছে৷