News71.com
 International
 17 Apr 18, 02:12 AM
 183           
 0
 17 Apr 18, 02:12 AM

সুইডেন ও ইংল্যান্ডের উদ্দেশ্যে দিল্লী ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুইডেন ও ইংল্যান্ডের উদ্দেশ্যে দিল্লী ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দো-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণ করতে দুদিনের সফরে গতকাল সোমবার রাতে সুইডেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্থানীয় সময়ানুসারে রাত ৯.৩০ মিনিটে তিনি সুইডেন পৌঁছলে, তাঁকে প্রোটোকল ভেঙে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন৷ ট্যুইটারে এর জন্য তাঁকে শুভেচ্ছা জানান মোদী৷ জানা গিয়েছে, এক দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য সোমবার রাতে সুইডেনে পৌঁছন নরেন্দ্র মোদী৷ সেখানে বসবাসকারী বহু ভারতীয়ের সঙ্গে দেখা করেন তিনি৷ আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সুইডেনের রাজা ষোড়শ গুস্তাফের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ এরপর দুই দেশ এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করবে৷ এরপর সুইডেন-ইন্ডিয়া বিজনেস ডে-তে অংশগ্রহণ করার কথা মোদীর৷

প্রসঙ্গত, ১৯৮৮ সালে রাজীব গান্ধীর সুইডেন আসেন, তার ৩০ বছর পর এই ধরণের একটি সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী৷ সুইডেন থেকে সোজা ব্রিটেনে উড়ে যাবেন মোদী, সেখানে ১৮ এপ্রিল ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি৷ এরপর ১৯-২০ এপ্রিল লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে -এ অংশগ্রহণ করবেন মোদী৷ তবে আগামী ২০ এপ্রিল ফেরার পথে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে৷ এছাড়াও লন্ডনে অবস্খানকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠকে বসবেন বলে জানাগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন