News71.com
 International
 17 Apr 18, 10:09 AM
 206           
 0
 17 Apr 18, 10:09 AM

ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করছে আরব আমিরাত।।

ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করছে আরব আমিরাত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগর তীরবর্তী দেশটি এবার ট্রানজিট যাত্রীদের জন্য ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে। দেশের পর্যটন শিল্পের বিকাশেই এ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গতকাল সোমবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে,বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান ট্যুরিস্ট গন্তব্য আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী যাত্রীদের মধ্যে যারা দুবাইয়ে ট্রানজিট নেন,তারা যাতে আমিরাতও ভ্রমণ করতে পারেন সেজন্য এ উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

খবরে বলা হয়,দেশটির পর্যটন স্পটের মধ্যে দুবাইয়ের ১৬০ তলা ভবন বুর্জ খলিফা ও বিলাস বহুল হোটেল-মোটেল আকৃষ্ট করছে পর্যটকদের। এর মধ্যে রাজধানী আবুধাবি ছাড়াও আজমান, ফুজিরাহ, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ এবং উম আল কাইওয়াইন। ২০১৭ সালে ৭০ শতাংশেরও বেশি যাত্রী ট্রানজিট হিসেবে আমিরাতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করেছেন; যারা বিশ্বের নানা দেশ ভ্রমণ করেন। এর আগে গত মাসে ট্রানজিট যাত্রীদের জন্য দুবাই বিমানবন্দরের বাইরেও শহরে ঘোরার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন