News71.com
 International
 17 Apr 18, 12:10 PM
 192           
 0
 17 Apr 18, 12:10 PM

সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ঘোষণা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, উদ্বিগ্ন ইসরায়েল।।

সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ঘোষণা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, উদ্বিগ্ন ইসরায়েল।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হান্ড্রেড দিতে পারে বলে ঘোষণা করার পর ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়েছে। এর ফলে ইসরায়েলের বিমান বাহিনী হুমকির মুখে পড়বে। আরও বেশি ইসরায়েলি পাইলট প্রাণ হারাবে। সূত্র জানিয়েছে,সিরিয়ার কাছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে বলে ইসরায়েল অন্যান্য গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রুশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্নেল সের্গেই রুদস্কয় গত শনিবার বলেছেন,আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন,সিরিয়াসহ অন্য দেশগুলোকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন