News71.com
 International
 16 Apr 18, 11:49 AM
 189           
 0
 16 Apr 18, 11:49 AM

ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প।।

ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে আজ সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন সংস্থা জানায়,কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়,এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন