
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তুষার ঝড়ের কবলে পড়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ভেঙে পরেছে ঐ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। আজ রোববার তীব্র তুষার ঝড় ও বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের সব কটি ফ্লাইট। কর্তৃপক্ষ জানায়, আজ রোববারও রানওয়েতে বরফ জমে থাকায় ৪শত ৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকসহ সব ধরনের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আজ রোববারও তুষাড় ঝড়সহ ২০ ইঞ্চি পুরু বরফ জমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া তুষার ঝড়টি নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডে যাওয়ার আগে মিনেসোটাসহ উইসকনসিন ও মিশিগানেও আঘাত হানতে পারে বলে জানানো হয়।