
আন্তর্জাতিক ডেস্কঃ আজ শনিবার পয়লা বৈশাখ। আরেকটি নতুন বছরের সূচনা। এ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শনিবার সকালেই ট্যুইট করে মমতা জানান, আমার বাংলাদেশের ভাই ও বোনেদের জানাই নববর্ষের শুভেচ্ছা। সমস্ত বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান, প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। শুভ নববর্ষ। তবে বাংলাদেশে আজকের দিনটিতে পয়লা বৈশাখ উদযাপিত হলেও ওপার বাংলায় (পশ্চিমবঙ্গ) এই দিনটি পালিত হবে আগামীকাল রবিবার। এ উপলক্ষ্যে রাজ্য জুড়েই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে।