
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সীমান্ত তালিবান ও হাক্কানিদের জন্য স্বর্গরাজ্য৷ জানিয়েছে পেন্টাগন৷ মার্কিন সেনার এক জেনারেল জানিয়েছেন, ইসলামাবাদ যদি নিজের দেশের মাটিতে সন্ত্রাসবাদের চাষ করে, তাহলে আফগানিস্তানের বিদ্রোহ দমন করা কঠিন হয়ে পড়বে৷ মার্কিন সেনার জেনারেল মার্ক এ মিলে জানিয়েছেন, এমন বিদ্রোহ দমন করা খুব কঠিন, যার প্রতিবেশি দেশের সীমান্ত তাদের জন্য সুরক্ষিত৷ আফগানিস্তান-পাকিস্তান সীমানা তালিবান ও হাক্কানিদের জন্য স্বর্গরাজ্য৷ পাকিস্তানকেই এর সমাধানে এগিয়ে আসতে হবে৷ তবে তার জন্য অনেক কাজ করতে হবে৷ সেগুলো পাকিস্তানকে জানাতো হবে৷ সেটাই একমাত্র রাস্তা৷ এক্ষেত্রে আঞ্চলিক সমাধানে আসতে হবে৷ পাকিস্তান এই সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে৷ তিনি আরও বলেছেন, আফগান সরকার তাদের সঙ্গে রয়েছে৷ সন্ত্রাসদমনের জন্য তাঁরা যা করছেন, তা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে৷
গত বছর মার্কিন কংগ্রেসে পেশ করা কান্ট্রি রিপোর্ট অন টেররিজম তালিকায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হিসাবে উল্লেখ করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট৷ সেখানে উল্লেখ করা হয় লস্কর ও জইশ জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি পাকিস্তান৷ সেখানে স্বাধীন ভাবে কাজ করে যাচ্ছে দুই জঙ্গি গোষ্ঠী৷ ফলে পাকিস্তানের মাটিতে নিজেদের স্বর্গপুরী তৈরি করেছে সন্ত্রাসবাদীরা৷ বলা হয়েছে আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্ককে ঠেকাতেও তেমন কোনও সাফল্য পায়নি পাকিস্তান৷ পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য, সেকথা জানিয়েছেন রাষ্ট্রসংঘের আফগানিস্তানে দূত মহম্মদ সাকিল৷ তিনি অবশ্য পাকিস্তানের দিকে সরাসরি ইঙ্গিত করেননি৷ সেই দেশকে এলাকার একটি দেশ বলে বর্ণনা করেছেন তিনি৷ এও বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তাঁর সরকার এনিয়ে প্রমাণ জমা দিয়েছে৷ একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে সাকিল বলেছেন, নিরাপত্তা পরিষদের কাছে তিনি আবেদন করেছেন যেন সেই দেশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷ নিরাপত্তা পরিষদের কাছে এও জানানো হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের জন্য নিরাপদ স্বর্গ৷ কাবুল থেকে ১৫ জন রাষ্ট্রদূতের একটি দল ফিরে যাওয়ার পর এই কথা বলেন তিনি৷সাকিল বলেন, পাকিস্তানের ওর (সন্ত্রাস) নিরাপদ আশ্রয়স্থল, তা কাউন্সিলের কোনও সদস্য অস্বীকার করেছে বলে আমি শুনিনি৷ এও শুনিনি কেউ উঠে দাড়িয়ে বলেছে, না এটা ঠিক নয়৷ কিন্তু আমাদের এটি ছাড়িয়ে এগিয়ে যাওয়া দরকার৷ আমাদের কাউন্সিলকে একমত হতে হবে যে ওরা সেখানে রয়েছে৷