News71.com
 International
 13 Apr 18, 03:39 AM
 190           
 0
 13 Apr 18, 03:39 AM

যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ চীন সাগরে চীনের বৃহত্তম মহড়া।।

যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ চীন সাগরে চীনের বৃহত্তম মহড়া।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মহড়ার জবাবে চীন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিশাল একটি সামরিক মহড়া চালিয়েছে।এ মহড়াকে চীন সেখানে এ ধরনের সবচেয়ে বড় মহড়া বলে উল্লেখ করেছে।নতুন এ মহড়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর।চীন সম্প্রতি যে মহড়াটি চালিয়েছে তাতে অংশ নিয়েছে ১০ সহস্রাধিক নৌ অফিসার, ৭৬টি যুদ্ধবিমান এবং ৪৮টি জাহাজ ও সাবমেরিন। দক্ষিণ চীন সাগরে এটিই সবচেয়ে বড় সামরিক মহড়া চীনের। সাগরের বিতর্কিত অঞ্চলটিতে প্রথমবারের মতো এমন প্রকাশ্য মহড়ার মাধ্যমে বিশ্বের কাছে শক্তিমত্তা প্রর্দশন করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বৃহস্পতিবার নৌ-বাহিনীর এ মহড়ায় উপস্থিত ছিলেন খোদ প্রেসিডেন্ট।

মহড়ায় অংশ নেয়, দেশটির উন্নততম অস্ত্র-প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজাত সশস্ত্র বাহিনী পিপল’স লিবারেশন আরমি। প্রথমবারের মতো প্রদর্শিত হয় চীনের উড়োজাহাজবাহী রণতরী বহর। বর্তমান পরিস্থিতিতে এ মহড়ার গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট জিনপিং বলেন, শক্তিশালী জাতি ও সেনাবাহিনী গড়ে তুলতে সহায়ক এ ধরনের মহড়া।বক্তব্যে বিশ্বে চীনের অবস্থান জোরদারে দেশটির সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার ওপরেও জোর দেন জিনপিং। আঞ্চলিক প্রভাব বিস্তার ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের মধ্যেই অনুষ্ঠিত হলো মহড়াটি।বিতর্কিত এই অঞ্চলে চীনের মহড়ার আগে একঝাঁক মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান টহল দিয়েছে। চতুর্থ নিমিত্‍‌জ শ্রেণির বিমান বাহক ইউএসএস থিওডোর রুজভেল্ট এখন রয়েছে বিতর্কিত দক্ষিণ চীন সাগরেই। যদিও আমেরিকার দাবি, এটা রুটিন প্রশিক্ষণ। এর পরই চীন এ মহড়ার প্রস্তুতি নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন