News71.com
 International
 13 Apr 18, 03:31 AM
 197           
 0
 13 Apr 18, 03:31 AM

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ওপর স্থগিতাদেশ বহালই রাখল হাইকোর্ট।

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ওপর স্থগিতাদেশ বহালই রাখল হাইকোর্ট।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ওপর স্থগিতাদেশ বহালই রইল। কলকাতার হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল তৃণমূল। তাদের আবেদন ছিল এ মামলার শুনানি যেন দ্রুত করা হয়। আগের আদেশ অনুযায়ী ১৬ এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানি শেষে চূড়ান্ত নির্দেশ দেয়া হবে। কিন্তু বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ক্ষমতাসীন তৃণমূলের সেই আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, শুনানি সোমবারই হবে।ফলে ১৬ এপ্রিল পর্যন্ত ঝুলে রইল পঞ্চায়েত নির্বাচনের গোটা প্রক্রিয়া।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আজ বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে আদালতে হাজির ছিলেন সচিব নীলাঞ্জন শান্ডিল্য। বিচারপতিরা তার কাছে জানতে চান, নির্বাচন কমিশন কোনও পিটিশন দাখিল করেছে কি না। কমিশনের পক্ষ থেকে যে কোনও পিটিশন দাখিল করা হয়নি সেটা জানিয়ে দেন সচিব নীলাঞ্জন শান্ডিল্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন