News71.com
 International
 13 Apr 18, 12:09 PM
 244           
 0
 13 Apr 18, 12:09 PM

সোমালিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বিস্ফোরণ।।নিহত ৮

সোমালিয়ায় ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বিস্ফোরণ।।নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ায় দুটি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত ও বহু ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় হতাহত সবাই দর্শক বলে বলে জানা গেছে। এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত অল-সাবাব জঙ্গি সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমালিয়ায় স্যান্ডি স্ট্যাডিয়ামের ভেতর বোমাটি আগে থেকেই লুকিয়ে রাখা ছিল। বৃহস্পতিবার স্থানীয় দুটি ক্লাবের মধ্যে ম্যাচ চলাকালে বিকট বিস্ফোরণ ঘটে বোমাটিন। এতে পাঁচ ফুটবল সমর্থকের ৮ নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েন। আহতদের প্রত্যেকেরই অবস্থা শঙ্কটজনক। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এর আগেও বহু হামলা চালিয়েছে ওই জঙ্গি সংগঠন। গত বছর অক্টোবর মাসে বোমা বিস্ফোরণে ৫১২ জনের মৃত্যু হয়। যা এখনও পর্যন্ত সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন