News71.com
 International
 13 Apr 18, 12:05 PM
 196           
 0
 13 Apr 18, 12:05 PM

কাশ্মীরে শিশু ধর্ষণে অভিযুক্ত চার ভারতীয় পুলিশ সদস্য।    

কাশ্মীরে শিশু ধর্ষণে অভিযুক্ত চার ভারতীয় পুলিশ সদস্য।      

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মিরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় চার পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে ভারতের আদালত। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাও ওই ঘটনায় অভিযুক্ত হয়েছেন। চলতি সালের মধ্য জানুয়ারির ওই ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার অভিযোগপত্র জনসম্মুখে আনা হয়। কাঠুয়া অঞ্চলের যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর মেয়ে ছিলো ৮ বছরের ছোট্ট আসিফা। কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চড়ানোর সময় অপহরণ করা হয় তাকে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আশফিয়া নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে।

আসিফা বানু’র দেহ পড়ে ছিলো মন্দির সংলগ্ন ঝোপের আড়ালে। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত পুলিশ সদস্যদের একজন সরাসরি ধর্ষণে জড়িত। অপর একজন পুলিশ কর্মকর্তা আনন্দ দত্ত দায়ীদের বাঁচাতে ৬০০০ ভারতীয় রূপি ঘুষ গ্রহণ করেছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা আছে। মামলার বিবরণীতে বলা হয়েছে, আনন্দ দত্ত ঘটনার আলামত নিশ্চিহ্ন করতে ঘটনার সময় আসিফার পড়নে থাকা কাপড় খুলে তা ধুয়ে ফেলে। মুছে ফেলে রক্তের দাগ। অভিযোগপত্র দেওয়ার আগে এ ঘটনায় আটক আটজনের একজন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন