News71.com
 International
 13 Apr 18, 12:46 PM
 232           
 0
 13 Apr 18, 12:46 PM

বিশ্বের সব থেকে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় সেরা দশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্বের সব থেকে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় সেরা দশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফের একবার বিশ্ব নেতাদের তালিকায় জায়গা করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব থেকে প্রশংসিত ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন মোদী। এই সমীক্ষায় আগেরবার নবম স্থানে ছিলেন মোদী। এবার একধাপ এগিয়ে এলেন তিনি। ব্যক্তিত্বদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন বিল গেটস। একই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বারাক ওবামা, চতুর্থ স্থানে জি জিংপিং, ষষ্ঠ ভ্লাদিমির পুতিন। এছাড়া প্রথম দশে অ-রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন জ্যাকি চ্যান (তৃতীয়), আলিবাবার ফাউন্ডার জ্যাক মা (পঞ্চম), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (দশম)। দলাই লামা এবং অমিতাভ বচ্চনও রয়েছেন প্রথম দশে।

একই সমীক্ষায় মহিলাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এরপরে রয়েছেন, মিশেল ওবামা, ওপরা উইনফ্রে, কুইন এলিজাবেথ (দ্বিতীয়), হিলারি ক্লিন্টন, এমা ওয়াটসন, মালালা ইউসুফজাই, জার্মান চান্সেলর অ্যাঞ্জেলা মার্কল, টেলর সুইফট ও ম্যাডোনা। ১১, ১২ ও ১৩ তম স্থানে রয়েছেন তিন ভারতীয় অভিনেত্রী- ঐশ্বর্য রাই, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডনের মার্কেট রিসার্চ সংস্থা YouGov এই সার্ভে করেছে। ৩৫টি দেশ থেকে নমিনিদের বেছে নেওয়া হয়েছিল। সেখান থেকেই ১০ মহিলা ও ১০ পুরুষ ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন