News71.com
 International
 12 Apr 18, 06:20 AM
 192           
 0
 12 Apr 18, 06:20 AM

অবসরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।

অবসরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান এই বছর পুনরায় নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না। দেশটির ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে এটা বড় ধরনের ধাক্কা। মার্কিন কংগ্রেসে সবচেয়ে প্রভাবশালী এই আইনপ্রণেতা জানিয়েছেন, নভেম্বরে উইসকনসিনে আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে প্রার্থী হবেন না। মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রাখতে এমনিতেই হিমশিম খাচ্ছেন রিপাবলিকানরা। পল রায়ানের অবসরের ঘোষণায় এই বছর প্রতিনিধি পরিষদের প্রায় ৩০ জন রিপাবলিকান সদস্য অবসরে যাচ্ছেন। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন ২৩টি আসন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পল রায়ান অবসরে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এই সিদ্ধান্ত পারিবারিক। বলেন, আপনারা সবাই জানেন আমি এই দায়িত্ব চাইনি। আমি অনিচ্ছায় এই দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমি সর্বস্ব দিয়েছি। এই দায়িত্ব নেওয়ায় আমার কোনও অনুশোচনা নেই। পল রায়ানের বয়স ৪৮ বছর। তিনি তিন সন্তানের বাবা। পল রায়ান জানান, তিনি চান না তার সন্তান তাকে শুধু সাপ্তাহিক ছুটির দিনে দেখা পাক। কংগ্রেসনাল মেয়াদ শেষে জানুয়ারিতে অবসরে যাবেন বলে জানিয়েছেন পল রায়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন