News71.com
 International
 12 Apr 18, 11:29 AM
 252           
 0
 12 Apr 18, 11:29 AM

ফিলিস্তিনি শিশুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ।।

ফিলিস্তিনি শিশুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালন গ্রিট ক্যাপেলার বলেন, গত ১০ দিন অন্তত তিনজন শিশুকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। অনেকদিন ধরেই গাজা উপত্যকায় শিশুরা ভয়াবহ পরিবেশ বাস করে আসছে উল্লেখ করে গ্রিট বলেন, সব পক্ষের উচিত আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। এক বিবৃতিতে তিনি বলেন, গাজা উপত্যকায় সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বেশি খারাপ হয়ে গেছে। দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পান না তারা।’ গত এক দশকে বেকার রয়েছেন ৬০ শতাংশ তরুণ। মাত্র ১০ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পান। প্রতি চারজনের একজন শিশুর মানসিক চিকিৎসা প্রয়োজন। ইউনিসেফ জানায়, গাজা উপত্যকায় পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। বুধবার সেখানে চিকিৎসা সেবা দিয়েছে সংস্থাটি। অভিভাবকদের বুঝিয়েছে কিভাবে শিশুদের মানসিক চিকিৎসা দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন