News71.com
 International
 11 Apr 18, 11:12 AM
 200           
 0
 11 Apr 18, 11:12 AM

আরব সাগরে তুরস্কের সঙ্গে যৌথ নৌমহড়া দিয়েছে পাকিস্তান।

আরব সাগরে তুরস্কের সঙ্গে যৌথ নৌমহড়া দিয়েছে পাকিস্তান।

আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে তুরস্কের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে পাকিস্তান। দুই দেশের চার দিনব্যাপী মহড়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এ মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় জাহাজ থেকে শত্রু-বিমানকে টার্গেট করার পাশাপাশি যোগাযোগ স্থাপনের অনুশীলন করা হয়। দুই দেশের জাহাজের পাশাপাশি বিমান ও হেলিকপ্টারও এ মহড়ায় অংশ নেয়। উভয় দেশের কর্মকর্তারাই বলেছেন, মহড়া সফল হয়েছে। পাকিস্তানের সঙ্গে যৌথ নৌমহড়ায় অংশ নিতে গত শুক্রবার তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি গেলিবলু পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করে। এ সময় পাকিস্তানের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান। পাকিস্তান নৌবাহিনীর বাদ্যযন্ত্র থেকে ঐতিহ্যবাহী সুর ভেসে আসে। কোনও কোনও সদস্যের হাতে দুই দেশের পতাকা শোভা পাচ্ছিল। তুর্কি জাহাজটি পাকিস্তানে পৌঁছার পর দুই দেশের নৌ-কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন