
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বিল্ডিংয়ে কাজ করার সময় লিফট ছিঁড়ে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেনাপোলের ধান্যখোলা গ্রামের তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আজমিন হোসেন (২৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের সালাউদ্দিন (৪২)। তাদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০তলা বিল্ডিংয়ে লিফট তৈরির জন্য কাজ করছিলেন তারা। পরে ৩২তলায় কাজ করার সময় লিফট ছিঁড়ে তারা তিনজনই ঘটনাস্থলে মারা যান।