News71.com
 International
 11 Apr 18, 10:59 AM
 191           
 0
 11 Apr 18, 10:59 AM

অনশনে বসতে চলেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।

অনশনে বসতে চলেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।
আন্তর্জাতিক ডেস্কঃ এবার অনশনে বসতে চলেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামি ১২ এপ্রিল বৃহস্পতিবার এক দিনব্যাপী তিনি অনশনে বসতে চলেছেন। কিন্তু খোদ ভারতের প্রধানমন্ত্রীর এই অনশন কীসের প্রতিবাদে? জানা যাচ্ছে, দিনের পর দিন দেশটির সংসদে বিরোধীদের হরতালের জন্য নষ্ট হচ্ছে সংসদীয়-দিন,আর তার প্রতিবাদেই অনশনে বসছেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী ১২ তারিখ ভারতের সমস্ত বিজেপি কর্মীরাও সামিল হতে চলেছেন এই অনশন আন্দোলনে। উল্লেখ্য,কিছুদিন আগেই ভারতজুড়ে অনশনে বসেছিল কংগ্রেস। তাদের ক্ষোভ ছিল বিজেপি সরকারের ব্যর্থতাকে ঘিরে। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপারগ বিজেপি। এমনই দাবি তুলে অনশনে শামিল হন রাহুল গান্ধী থেকে ভারতের সমস্ত কংগ্রেস নেতারা। দিল্লির রাজঘাটে তাবড় কংগ্রেস নেতারে জামায়েত করেন। অনেকেই মনে করছেন কংগ্রেসের সেই অনশনের পাল্টা হিসাবে নতুন অনশনে শামিল হচ্ছে বিজেপি।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন