News71.com
 International
 10 Apr 18, 05:32 AM
 209           
 0
 10 Apr 18, 05:32 AM

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৮

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে এক বোমা বিস্ফোরণে শিশুসহ ৮ জন নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার এ ঘটনায় কমপক্ষে আরও ১৭ জন আহত হয়েছে। হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, প্রদেশের সিনদান্দ জেলার একটি মসজিদের পাশের একটি ব্যস্ত বাজারে বোমা হামলা চালানো হয়। হামলায় একটি অটো রিকশা ব্যবহার করা হয়েছে। এক টুইট বার্তায় এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আফগান তালেবান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন